হিমসাগর আম-২০ কেজি
শতভাগ প্রাকৃতিকভাবে সংগৃহীত আম। মিষ্টি না হলে কোনো শর্ত ছাড়াই ফেরত নেওয়ার শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আমরা।
Category: Mango
Brand: Own / Local
৳3000
প্রডাক্ট এর বিস্তারিত দেখুন
চাঁপাইনবাবগঞ্জের আসল হিমসাগর: জিআই স্বীকৃতিপ্রাপ্ত স্বাদ এখন আপনার ঘরে!
স্বাদ আর গন্ধে চাঁপাইনবাবগঞ্জের হিমসাগর আমের তো কোনো তুলনাই হয় না। দেশ-বিদেশে এর দারুণ নামডাক। সবচেয়ে বড় সুখবর হলো, এই দারুণ আমটি এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নিজস্ব জিআই (GI) পণ্য! জিআই স্বীকৃতি পাওয়ার পর এটি এখন একান্তই চাঁপাইনবাবগঞ্জের গর্ব হিসেবে পরিচিত।
পরিবার বা প্রিয়জনদের নিয়ে একদম খাঁটি ও পাকা আমের আসল স্বাদ উপভোগ করতে চান? নির্দ্বিধায় 'ই-ভরসা ডট কম' থেকে অর্ডার করে ফেলুন আপনার পছন্দের হিমসাগর।
কেন আমাদের আমই বেছে নেবেন?
১/ ১০০% কেমিক্যালমুক্ত: কারবাইড বা কোনো ক্ষতিকর কেমিক্যালের ভয় মন থেকে একেবারে ঝেড়ে ফেলুন। আমাদের আম পুরোপুরি প্রাকৃতিক
২/ সরাসরি বাগান থেকে: গাছ থেকে নিজ হাতে আম পেড়ে, একদম পরিষ্কার-পরিচ্ছন্ন প্লাস্টিকের ক্রেটে ভরে সোজা আপনার দরজায় পাঠিয়ে দিচ্ছি আমরা।
৩/ বাড়তি খরচের ঝামেলা নেই: প্যাকেজিং বা ওই প্লাস্টিকের ক্রেটের জন্য আপনাকে এক টাকাও বাড়তি গুনতে হবে না।
ডেলিভারি নিয়ে কিছু জরুরি কথা:
১/ ডেলিভারি শুরু: সরকারি নিয়মকানুন মেনে গত ২রা জুন, ২০২৬ থেকে আমরা সিরিয়াল অনুযায়ী আমের ডেলিভারি শুরু করে দিয়েছি।
২/ সারা দেশে হোম ডেলিভারি: ঢাকার ভেতরের ক্রেতারা গাছ থেকে আম পাড়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই হাতে পেয়ে যাবেন। আর ঢাকার বাইরের ক্রেতাদের ক্ষেত্রে দূরত্বের কারণে সময় সামান্য একটু বেশি লাগতে পারে।
৩/ আগে এলে আগে পাবেন: বুকিংয়ের তারিখ অনুযায়ী আমরা ডেলিভারি দিচ্ছি। যিনি আগে অর্ডার করেছেন, তিনি সিরিয়াল অনুযায়ী আগেই আম পাবেন।
ফ্রি ডেলিভারি: আমের দামের সাথেই ডেলিভারি চার্জ ধরা আছে। তাই আপনাকে আলাদা করে কোনো ডেলিভারি ফি দিতে হবে না।
বিশেষ অনুরোধ: যেহেতু এগুলো একদম ফ্রেশ এবং কেমিক্যালমুক্ত ফল, তাই ডেলিভারিম্যান কল করা মাত্রই দ্রুত আমগুলো রিসিভ করার চেষ্টা করবেন। এই কাঠফাটা গরমে পার্সেল হাতে পেতে দেরি হলে আমের স্বাদ বা মান নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
পেমেন্ট কীভাবে করবেন?
১/ পুরো টাকা অগ্রিম: আমের অর্ডারটি কনফার্ম করতে আপনাকে সম্পূর্ণ টাকাটা আগেই পেমেন্ট করতে হবে। পেমেন্ট কনফার্ম হলেই কেবল আমরা আপনার অর্ডার চূড়ান্ত করে ফেলব।
২/ ক্যাশ অন ডেলিভারি (COD) নেই: আমের ক্ষেত্রে আমরা আপাতত কোনো ক্যাশ অন ডেলিভারি সুবিধা রাখতে পারছি না।
৩/ রিফান্ড পলিসি: কোনো অপ্রত্যাশিত কারণে পেমেন্ট করা অর্ডার আমরা ডেলিভারি করতে ব্যর্থ হলে, আপনার পুরো টাকা (১০০%) সাথে সাথেই রিফান্ড করে দেওয়া হবে।
দামের হিসেবনিকেশ:
১/ তাজা হিমসাগর আম — প্রতি কেজি ১৬০ টাকা মাত্র!
২/ এই ১৬০ টাকার ভেতরেই কুরিয়ার চার্জ, নিরাপদ ও মজবুত প্যাকেজিং, লেবার খরচসহ একদম সতেজ অবস্থায় আম আপনার ঘরে পৌঁছানোর যাবতীয় খরচ অন্তর্ভুক্ত করা আছে।
| Title | Himsagar Mango-20 kg |
Reviews and Ratings
Product Q/A
Have a question regarding this product? Ask Us

Couples & Relationship
Adult Wellness
Personal Hygiene
Intimate Care
Personal Care & Wellness
Something More